জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে ২৫ হাজার বিদেশি যোদ্ধা: জাতিসংঘ

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ISISঢাকা: জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বজুড়ে অন্তত ১০০টি দেশ থেকে আসা ২৫ হাজারেরও বেশি যোদ্ধা বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা নেটওয়ার্ক এবং ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করছে।

 
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত বিদেশি যোদ্ধাদের সংখ্যা বেড়েছে ৭১ শতাংশ। বিদেশি জঙ্গিযোদ্ধাদের আস্তানায় পরিণত হয়েছে ইরাক ও সিরিয়া।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ছয় মাস আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নির্দেশ দেয়, তারা যেন আইএস, আল-কায়েদা ও অন্য জঙ্গি সংগঠনে বিদেশি যোদ্ধাদের যোগ দেওয়ার বিষয়টি অনুসন্ধান করে দেখেন।

বিবিসি অনলাইনের এক খবরে ওই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সদ্য স্কুলের পাঠ শেষ করে আসা এই ইসলামি উগ্রপন্থি তরুণেরা যোগ দিচ্ছে জঙ্গিযোদ্ধা হিসেবে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, অন্য দেশ থেকে যারা সিরিয়া ও ইরাকে এর আগে ভ্রমণে গেছে, তারাই অধিকাংশ বিদেশি যোদ্ধা হিসেবে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ দিচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G