সাংবাদিকের বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

DRU-e1405864674604দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল কাফির বাবা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

রোববার  এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এ শোক বাণী জানান।

প্রসংগত, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৪ এপ্রিল)দিবাগত রাত সোয়া ১১টায় মারা যান আব্দুর রাজ্জাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (০৫ এপ্রিল) বাদ আছর বাগেরহাট স্মরণখোলা থানার রাজৈর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রতিক্ষণ/এডি/রাজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G