সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফুটেজ
ফাইল ফুটেজ

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।

মঙ্গলবার দুপুর ১টায় জেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের নুরুল আমীনের স্ত্রী জবেদা খাতুন (৬৮), তার ছেলে ইজিবাইকের চালক ওমর ফারুক (৪০), মেয়ে শাহের বানু (২৭), দুই নাতনী লাম্মি আক্তার (৯) ও আলিফ উদ্দিন (৪)

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মেয়ের বাড়ি কুড়িগ্রাম থেকে ইজিবাইকযোগে জাবেদা খাতুন ও তার পরিবার বাড়িতে ফিরছিলেন। পথে লালমনিরহাটের সেলিমনগর নামক স্থানে রংপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই পরিবারের সবাই মারা যান।

আহত অপর যাত্রীদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/এনাম

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G