খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaledanewনির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

খালেদা জিয়া অক্ষত থাকলেও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকা ব্যক্তিগত নিরাপত্তা টিম- সিএসএফের একটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া বেগম জিয়ার গাড়ির সামনের অংশে রক্তের দাগও দেখা গেছে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে টানা তৃতীয় দিনের মতো প্রচারণায় নামেন খালেদা জিয়া।  বিকেল সাড়ে চারটার পর তিনি তার গুলশানের বাসা থেকে বের হন। এরপর গুলশান ২, বনানী, মহাখালী ও ফার্মগেট হয়ে কারওয়ানবাজারে আসে গাড়ি বহর। সেখানকার ব্যবসায়ীদের কাছে তিনি তাবিথ আউয়ালের পক্ষে ভোট চান।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G