খালেদার গাড়িবহরে আবারো হামলা

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ
ফাইল ফুটেজ
ফাইল ফুটেজ

নির্বাচনী প্রচারণাকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আবারো হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় তার গাড়িবহরে হামলা চালানো হয়।

রাজধানীর নয়াপল্টনে পলওয়েল সুপার মার্কেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণা শেষ করে খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ফকিরাপুল মোড়ে আসেন।

মোড় অতিক্রম করার সময় কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িবহরে অতর্কিতভাবে  ইট-পাটকেল ছোড়ে।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা মতিঝিল থানা পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

উল্লেখ্য, গতকাল (সোমবার) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারকালেও বেগম খালেদা জিয়ার গাড়িবহরে দুর্বৃত্তরা হামলা চালায়। তাকে লক্ষ্য করে বিভিন্ন ভবনের ওপর থেকে বৃষ্টির মতো ইট ছোড়া হয়। খালেদা অক্ষত থাকলেও তার নিরাপত্তাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G