সফলতার সহজ উপায়

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান

succesfulজীবনে সফল হতে চায় না এমন লোক জগতে পাওয়াই ভার । সবাই জীবনে ভালো কিছু করতে চায়, চায় বড় হতে, জীবনমান উন্নয়ন করতে , সবার কাছে সম্মান পেতে আর চায় এই জগতে একটু আরাম আয়েসে বাঁচতে ।

কিন্তু চাইলেই সবাই কি তাদের এই চাওয়া কে পাওয়ায় রুপান্তরিত করতে পারে? না পারেনা । কি আছে এর সামনে পিছনে ? কেন কেউ পারে, কেউ পারে না । আসুন জেনে নিই সফলতার জন্য আমাদেরকে কি কি করতে হবে।

১। আত্মবিশ্বাসঃ আমি পারবো , কেনইবা পারবো না ? যারা জীবনে সফল হয়েছেন তারাও তো আমারই মত এমনি রক্তে মাংসে গড়া মানুষ । এমন চিন্তা ভাবনা মানুষ কে সফল হতে বেশ সহায়তা করে ।

২। ইতিবাচক দৃষ্টিভঙ্গি: দিন-রাতের ২৪ ঘণ্টা এক রকম থাকে না । কখনো নিজেকে সফলতার অগ্রনায়ক হিসেবে মনে হয়। কিন্তু পরক্ষনেই নেতিবাচক চিন্তা আসে হতাশার বাণী শোনাতে। বলতে থাকে এত মানুষের মাঝে তুমি কি করতে পারবে ? এসব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা জীবনকে অনেকটা এগিয়ে নিতে পারে ।

৩। অলসতা পরিহার করা:  জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে এই অভ্যাস পরিবর্তন করতে হবে। আজকে থাক কালকে করবো , সময় তো আছেই এই ধরনের কথা ও কাজ পুরোপুরি বর্জন করতে হবে ।

৪। পরিশ্রম: জীবনের কোন এক পর্যায়ে কারও কথা দ্বারা অনুপ্রাণিত হলে মনে হয় আজকেই জীবনকে বদলে দিবো , পরের দিনেই আবার আগের মত হয়ে যায়, এমন সাময়িক পরিবর্তনের চিন্তা পরিহার করে নিরলস চেষ্টা চালিয়ে যান । দেখবেন সফলতা এমনিতেই আপনার হাতে ধরা দিবে ।।

৫। থাকুন কুসংস্কার মুক্ত:  জীবনের সকল পর্যায়ে এই বিষয় টি আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় , তাই আল্লাহর উপর ভরসা করে নিজের পরিশ্রমের উপর আস্থা রাখুন , পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত সাফল্য ।

যা করবেন না: successful-man-gualtiero-boffi

১। সংশয়: পারবো কি না , এত কঠিন ব্যাপার , আমার দ্বারা সম্ভব কি না । এমন সংশয়ই আপনাকে সফলদের লাইন থেকে টেনে নিচে নিয়ে আসতে পারে।

২। পালিত অভ্যাস লালন করা: অভ্যাসের দোহায় দেয়া মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট। অভ্যাসের দোহায় দিয়ে বিবেকের কাছে পার পেলেও ধরা খায় জীবনের কাছে ।তাই ত্রুটিপূর্ণ বা কু অভ্যাসগুলো যথা সম্ভব পরিহার করতে হবে।

৩। অলীক কল্পনা: কিছু লোক আছেন যারা বাস্তবতা থেকে অনেক দূরে । তারা সব সময় অলীক কল্পনায় ডুবে থাকে । কল্প বিলাসীরা মনে মনে সারা বিশ্ব ঘুরে এসে দেখে আছে বারান্দায় দাঁড়িয়ে।

প্রতিক্ষণ/তপু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G