গাজীপুরে ডাকাতের হাতে মা-মেয়ে খুন

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৯:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dakatগাজীপুরে ডাকাতের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ছেলে।

শুক্রবার ভোররাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আতলরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৃহকর্ত্রী হাসুনি বেগম (৫০) ও মেয়ে আরিফা খাতুন (২৩)।

স্থানীয়রা জানায়,  ভোররাতে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের আতলড়া গ্রামের মৃত ‍আমির উদ্দিনের বাড়িতে  ডাকাতরা হানা দেয়। ডাকাতেরা বাড়িতে ঢুকে হাসুনি বেগম, মেয়ে আরিফা খাতুন ও ছেলে শাহজাহানকে (২০) কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

তাদের মধ্যে আরিফা খাতুন হাসপাতালে নেয়ার পথেই মারা যান। আর ঢাকায় নেয়ার পথে মারা যান হাসুনি বেগম। ছেলে শাহজাহানকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রায়হান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G