পটুয়াখালীতে বজ্রপাতে ২৮ মহিষের মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৫ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mohisপটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ২৮ মহিষ মারা গেছে।

শনিবার সকাল ছয়টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের কাছে আগুনমুখা মোহনা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কয়েকজন কৃষক  ঘাস খাওয়ানোর জন্য প্রায় ৬০টি মহিষকে পানপট্টি থেকে আগুনমুখা মোহনা পার করে ছোট কারফারমা চরে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় বজ্রপাতে নদীর মধ্যেই ২৮টি মহিষের মৃত্যু হয়। পরে এলাকার লোকজন ট্রলার করে মৃত মহিষ নদী থেকে উদ্ধার করে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G