নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে: কৈরালা

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nepalভয়াবহ ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

ভূমিকম্প আঘাত হানার পর আজ মঙ্গলবার চতুর্থ দিন পার করছে দেশটি। সময় যত এগোচ্ছে, নিহতের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কৈরালা বলেছেন, ‘এই মুহূর্তে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছি। প্রতিটি ঘণ্টা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দেখা দিচ্ছে।’

এ ছাড়াও খোলা আকাশের নিচে বসবাস করা লোকজনের আশ্রয়ের জন্য তাবু ও ওষুধ পাঠাতে বিদেশি বন্ধু ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হচ্ছে, সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্ধারাভিযান চালানোর নির্দেশ দিয়েছেন কৈরালা।

প্রতিক্ষণ/এডি/এআই

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G