স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত জরুরি : যুক্তরাষ্ট্র দূতাবাস
প্রতিক্ষণ ডেস্ক
সিটি নির্বাচনকে ঘিরে অনিয়মের ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলে জানিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মঙ্গলবার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিবৃতি এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, আজকে (মঙ্গলবার) বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট জালিয়াতি, ভয়-ভীতি প্রদর্শন এবং সহিংসতার যে সব ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তার ব্যাপক ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া গেছে।
তবে বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বয়কটের সিদ্ধান্তে তারা হতাশা প্রকাশ করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, যে সমস্ত অনিয়মের ঘটনা ঘটেছে, সেগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আইনের আওতায় থেকে কাজ করার জন্য এবং যে কোনো ধরনের সহিংসতা এড়ানোর জন্য তারা সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যে কোনো ধরনের সহিংসতার আশ্রয় নেওয়ার তারা তীব্র নিন্দা জানান।
প্রতিক্ষণ/এডি/বিবৃতি/এআই
























