কঠিন শিলা খনিতে মে দিবস পালিত

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৬ অপরাহ্ণ

ফুলবাড়ী প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

fulbariদিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ৫টি শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী ইমপায়ীজ এর সভাপতি মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাধীন, সহ-সভাপতি মোঃ ওয়াকিল মামুন, সহ-সম্পাদক মোঃ ওসমান আলী, অর্থ সম্পাদক বিমল চন্দ্র এবং সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল খালেক এর নেতৃতে সংগঠনের কার্যালয় থেকে মহান মে দিবসের এক বিশাল র‍্যালি বের হয়।

র‍্যালিতে অংশ নেয় বাংলাদেশ আন্তঃ জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন খনি শাখার সভাপতি মোঃ আবুল কাশেম শাহ্, সাধারণ সম্পাদক হানিফ শাহ্। ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিলন, ট্রাক ও ট্যাংকলরী ইউনিয়ন এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন শাহ্, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, লোড আনলোড শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ হাসান, সাধারণ সম্পাদক ফয়জার আলীসহ সংগঠনের ২শতাধিক শ্রমিক কর্মচারী।

র‍্যালিটি মধ্যপাড়া বাজার প্রদক্ষিণ করে শ্রমিক ইউনিয়নে কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংগঠনের কার্যালয়ে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/ হারুন/আরেফিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G