যাত্রাবাড়ীতে তরুণীর গলিত লাশ উদ্ধার

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

lash-2রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালি এলাকার একটি ফ্ল্যাট থেকে মেহেরীন আশরাফি তানিয়া (২১) নামের এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ির উত্তর কুতুবখালির ২৫ নম্বর বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তরুণীর স্বামী সুমন ৫/৬ দিন আগে ফ্ল্যাটে তালা দিয়ে নিরুদ্দেশ হয়ে যান। বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ফ্ল্যাটের তালা ভেঙে বাসার রান্না ঘরের একটি খালি জায়গা থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে তরুণীর স্বামীই তাকে খুন করে নিরুদ্দেশ হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G