১ আগস্ট থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

smartcardআগামী আগস্ট মাসের ১ তারিখ থেকে ভোটারদের হাতে ১০ বছরের জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড তুলে দেবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই মাসের শেষের দিকে না হলেও আগস্ট মাসের ১ তারিখ থেকে সবার হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হবে। বর্তমানে চালু লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রটি ফিরিয়ে দিয়ে বিনামূল্যে উন্নত মানের স্মার্টকার্ড পাবেন ভোটাররা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ততথ্যে জানা গেছে, স্মার্টকার্ডে তিন স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আটটি বৈশিষ্ট্য নিশ্চিত করা হবে।

জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি রোধে নাগরিকদের দেয়া হবে যন্ত্রে পাঠযোগ্য এ স্মার্টকার্ড। বর্তমানে এক পৃষ্ঠায় নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ ও আইডি নম্বর এবং অপর পৃষ্ঠায় ঠিকানা-সংবলিত লেমিনেটিং করা কার্ড পাচ্ছেন ভোটাররা। স্মার্ট কার্ডে নাগরিকের এসব তথ্যই থাকবে।

স্মার্ট এনআইডি কার্ডের সাথে ১৮ বছরের কম বয়সী নাগরিকদেরও এনআইডি কার্ড কিভাবে দেয়া যায় তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালাতেও ১৮ বছরের কম বয়সী নাগরিকদের বা যারা ভোটার হওয়ার যোগ্য না তাদের এনআইডি কার্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

১৮ বছরের কম বয়সীদের এনআইডি কার্ড দেওয়ার বিষয়ে এনআইডির মহাপরিচালক বলেন, এনআইডি কার্ড শুধু ভোটাররা পাবেন তা হতে পারে না। ভোটার হওয়ার যারা যোগ্য না- এমন অনেকেই এ দেশের নাগরিক। সে কারণে প্রথম পর্যায়ে ১৬-১৭ বছর বয়সীদেরও এ পরিচয়পত্র দেয়া যেতে পারে।

জাতীয় পরিচয়পত্র প্রথমবার পাওয়া যাবে বিনা মূল্যে। কিন্তু হারিয়ে গেলে এই স্মার্টকার্ড টাকা ছাড়া মিলবে না। প্রথমবার হারিয়ে গেলে বা নষ্ট হলে ২০০ টাকা, দ্বিতীয়বারের জন্য ৩০০ এবং পরবর্তী যেকোনো বারের জন্য ৫০০ টাকা দিতে হবে। এ ছাড়া জরুরি ভিত্তিতে পরিচয়পত্র পেতে হলে ৩০০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত লাগবে। আর নবায়ন করতে হলে ১০০ টাকা দিতে হবে নির্বাচন কমিশনকে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G