হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ৮:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

trak accidentহবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে পাথর ও মাছ ভর্তি দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনারুল ওরফে এজাজুর রহমান (৪০) নামে এক একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুইজন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এজাজুর রহমান মাছভর্তি ট্রাকের চালক। আহতরা মাছ ও পাথরভর্তি ট্রাকের চালক ও হেলপার।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী পাথর ও সিলেটগামী মাছভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G