রাজধানীতে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ১২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

full_2001154466_1410607008ঢাকা মোহ‍াম্মদপুরে বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃতের স্বজনরা প্রতিক্ষণ কে জানায়, মোহাম্মদপুরের শেরশাহ সুরী সড়কের একটি ভবনের ৫ম তলার একটি মেসে রান্নার কাজ করতেন নাসিমা ।

রাতে নাসিমাকে দেখতে না পেয়ে মেস মেম্বার ফারুক খুঁজতে খুঁজতে ছাদে উঠে দেখেন নাসিমা নিচে পড়ে আছেন।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রুবেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G