২ জনকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

index........যশোর সদর ও কেশবপুরে পৃথক ঘটনায় দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টা ও রোববার সকাল ৯টার দিকে পৃথক এ ঘটনা ঘটে।

রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা দিকে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ওই গ্রামের শাহালমের ছেলে আখরুল সুমনসহ কয়েকজন রাতে রবিউলের বাড়ির পাশে মাদক লুকিয়ে রাখে। ওই মাদক সকালে তারা যথাস্থানে পায় না। এজন্য তারা রবিউলকে দোষারোপ করেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে, কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে জামাই শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার রাত ৮দিকে এ ঘটনা ঘটে। রোববার সকালের দিকে ঢাকায় স্থানান্তরের সময় পথিমধ্যে তিনি মারা যান।

কেশবপুরের তেঘরিয়া গ্রামের আজহারুলের সঙ্গে হোসেন আলীর মেয়ের কয়েক বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই টাকা-পয়সার জন্য তার সঙ্গে আজাহারুলের প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। শনিবার রাতে জামাই কয়েকজন সহযোগীসহ বিতর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সময় পথিমধ্যে তিনি মারা যান।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G