নেপালে আরো তিনজনকে জীবিত উদ্ধার

প্রকাশঃ মে ৩, ২০১৫ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

pemba-lama_নেপালে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হওয়া বাড়ি থেকে আট দিন পর তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ রোববার বিষয়টি জানিয়েছে।

নেপালী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি দল সিন্ধুপলচক জেলা থেকে রবিবার তিনজনকে জীবিত উদ্ধার করেছে।

কাঠমান্ডুর উত্তরপূর্বে অবস্থিত জেলার বাড়িঘরের ধ্বংসাবশেষ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে একই দিন এভারেস্টে তুষারধসের শিকার হওয়া ৫০ পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়েছে। রসুয়া জেলা থেকে ওই লাশগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে ভূমিকম্পে মৃতের পরিমাণ বেড়ে ৭ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G