‘বন্ধ গণমাধ্যম খুলে দিন’

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

b chouদিগন্ত-ইসলামিক টেলিভিশনসহ বন্ধ সকল গণমাধ্যম খুলে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

বিবৃতিতে বি. চৌধুরী বলেন, ‘দিগন্ত -ইসলামিক টেলিভিশন দুই বছর ধরে বন্ধ রাখা হয়েছে। এটা অনিভিপ্রেত, অন্যায় এবং অগণতান্ত্রিক। আমি এর তীব্র প্রতিবাদ করছি।’

তিনি বলেন, ‘আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে বন্ধ সকল টিভি চ্যানেল খুলে দেয়া হবে।’

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G