কারাবন্দি নেতাদের নিয়ে শঙ্কিত বিএনপি

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ৮:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bnp logoকারাগারে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা জীবিত ও সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরতে পারবে কিনা তা নিয়ে চরম উদ্বেগ ও শঙ্কা করেছে দলটি।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. অাসাদুজ্জামান রিপন একথা জানান।

রিপন বলেন, যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল তখন তারা সুস্থ ছিলেন। অথচ এখন কেউ মৃত অবস্থায় ও কেউ হুইল চেয়ারে করে ফিরছেন।

সরকারের প্রতি অভিযোগ করে তিনি বলেন, কারাগারে অবস্থানরত সব নেতা রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। মির্জা ফখরুল ইসলামকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে আনা হলেও চিকিৎসা ছাড়াই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা অনতিবিলম্বে দলের অসুস্থ নেতাদের সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরসহ আটক নেতাকর্মীদের মুক্তিদানের মাধ্যমে সরকারের মানবিক আচরণের প্রত্যাশা করছি।

প্রতিক্ষণ/এডি/কামরান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G