মানিকগঞ্জে নারীর লাশ উদ্ধার

প্রকাশঃ মে ৬, ২০১৫ সময়ঃ ৯:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

...3মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশরা এলাকা থেকে মাখন বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৬ মে) সকাল ৮টার দিকে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছেন মাখন বেগমের ভাই।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G