রংপুরে আটক ৫৭

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ৯:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrestনাশকতার পরিকল্পনাকারী সন্দেহে রংপুরে বিএনপি- জামায়াতের পাঁচ কর্মীসহ ৫৭ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর এম এ মাজেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মিঠাপুকুর থেকে জামায়াত শিবিরের দুইজন ও পীরগাছা থেকে বিএনপির তিন কর্মীকেআটক করা হয়েছে।

এছাড়া, পুলিশ  জেলার বিভিন্ন স্থান থেকে ৫২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, হত্যা, খুন, ডাকাতি, চুরি, রাহাজানি, ছিনতাই ও জিআর মামলা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রুবেল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G