আসামী ছিনিয়ে নিলো ছাত্রলীগ

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ১১:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

policeঝালকাঠি জেলার রাজাপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের একাংশের নেতা সাইফুজ্জামান রুবেলের ওপর হামলা মামলার আসামি অপু মৃধাকে সাত আনি ব্রিজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা । তাকে থানায় নিয়ে আসার পথে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা আসামি অপুকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনায় এসআই মশিউর রহমান আহত হন।

আসামি অপুকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G