ছাত্রলীগের সম্মেলন ২৫-২৬ জুলাই

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

chatroleagueছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদের ২৮তম (জাতীয়) সম্মেলন আগামী ২৫-২৬ জুলাই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সোহাগ জানান, এর আগে ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণ এবং ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।

তারও আগে ২৫ মে থেকে ৪ জুলাই অন্যান্য জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে সকল জেলা শাখাকে কাউন্সিলর তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১১ সালের ১০ জুলাই। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের মধ্যে সম্মেলন আয়োজনের বাধ্য-বাধকতা থাকলেও বর্তমান কমিটির কার্যকাল প্রায় ৪ বছর।

২০১১ সালের সর্বশেষ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ পান বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদকের পদ পান সিদ্দিকী নাজমুল আলম।

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G