মেহেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bojropatমেহেরপুর জেলার গাংনী উপজেলায় বজ্রপাতে আতিয়ার রহমান (৬০) ও বিলকিস আরা (২৫) নামে দুজন মারা গেছেন।

রোববার সকালে এ ঘটনা দুটি ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ওই সময় নিহত আতিয়ার রহমান ঘরের বারান্দায় বসে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে উঠানে কাজ করার সময় বিলকিস আরাও বজ্রপাত ঘটনাস্থলেই মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G