ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, আহত ২৫

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আখাউড়া গাজীর বাজার থেকে ছেড়ে আসা জেলা শহরগামী স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস সুলতানপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসের ২৫ যাত্রী আহত হয়।

খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

প্রতিক্ষণ/এডি/নাইম/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G