সবার আগে ‘এসএসসির’ ফল

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৯:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

result prothikhonমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ মে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত সোমবার (১১.০৫.২০১৫) এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া গেছে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সংবাদ সম্মেলনের পর বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে।

এবার ২৭ হাজার ৮০৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

মোবাইলে SMS এর মাধ্যমে SSC Result 2015 জানার নিয়ম:

SSC <space> First 3 Letters of Board <space> Roll Number <space> 2015 এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

অনলাইনে SSC Result 2015 সংগ্রহ নিয়ম:

অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (education board results.gov.bd) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।

তথ্য সূত্র: ইন্টারনেট

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G