আফগানিস্তানে সেনা অভিযান, নিহত ৯২

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

abganistan20150202084138আফগানিস্তানে সেনা অভিযানে ৯ সেনা সদস্যসহ কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিবৃতিতে এ কথা জানান।

গত ২৪ ঘণ্টায় আফগান ন্যাশনাল বাহিনীর সদস্যরা কয়েকটি প্রদেশে অভিযান চালায়। অভিযানে নিহত হয়েছেন ৮৩ জন তালেবান বিদ্রোহী এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।

এছাড়া সেনা অভিযানে বিদ্রোহীদের হামলায় নয় সেনা নিহত হয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি আফগান সেনাবাহিনী দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বাড়িয়েছে।

তবে সর্বশেষ হামলার ব্যাপারে তালেবান বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: সিনহুয়া।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G