সিলেটে হরতাল চলছে

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hortal বুধবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট মহানগরে হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট।

সিলেট নগরের সুবিদ বাজার এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্লগার অনন্তকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট গণজাগরণ মঞ্চের একজন অন্যতম সংগঠক মুক্তমনা লেখক ও ব্লগার ছিলেন তিনি।  বিভিন্ন সময় তিনি বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। এ নিয়ে তাঁর কয়েকটি বই রয়েছে। গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান মনস্ক লেখক অভিজিতের একটি বইয়ের ভূমিকা লিখেছিলেন অনন্ত।

প্রগতিশীল ছাত্রজোটের নেতা শহীদুজ্জামান জানান, লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট মহানগরে হরতাল ডেকেছেন তাঁরা।

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G