মোহাম্মদপুরে অস্ত্রসহ আটক ১

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ৮:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

rabরাজধানীর মোহাম্মদপুর থেকে ১টি বিদেশি অস্ত্রসহ হাছান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাতে র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার ৪৬ নং ওয়ার্ডের বাঁশবাড়ী হাজী লাট সাহেবের বস্তি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, হাছান আলীর ঘরে কয়েকজন অস্ত্রাধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালাতে গেলে সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে সন্ত্রাসী হাছান (২২) কে একটি বিদেশি পিস্তল আটক করা হয়।

র‌্যাব জানায়, সে সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য, দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্নস্থানে লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে সে চাঁদাবাজী ও ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম করে আসছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G