রংপুরে আটক ৪৮

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

atokনাশকতার অভিযোগে রংপুরে জামায়াতের এক কর্মীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতয়ালী থানা পুলিশ নগরী থেকে জামায়াতের এক কর্মীকে আটক করেছে। তার বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

অপরদিকে, জেলা পুলিশ একই সময়ে অভিযান চালিয়ে কোতয়ালী থানা থেকে ২২ , মিঠাপুকুর থেকে পাঁচ, গঙ্গাচড়া থেকে আট , কাউনিয়া থেকে চার, পীরগাছা থেকে তিন, পীরগঞ্জ থেকে তিন  এবং বদরগঞ্জ থেকে দুই জনকে আটক করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ-নিজ থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/এনাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G