টিউলিপের জয়ে টাঙ্গাইলে আনন্দ মিছিল

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪১ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি :

tulipসরকারের সফলতা ও ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক জয়ী হওয়ায় টাঙ্গাইলে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন।

শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর খান মেনু ও সাধারন সম্পাদক ফজলুর রহমান খান ফারুক।

এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জহেরসহ জেলা ছাত্রলীগ,যুবলীগ, মহিলালীগের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G