বি বাড়িয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

প্রকাশঃ মে ১৬, ২০১৫ সময়ঃ ৮:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

Brahmanbaria 2ব্রাহ্মণবাড়িয়ায় মডেল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে র‌্যালী ও আইন শৃঙখলা বিষয়ক মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

“জনতাই পুলিশ, পুলিশিই জনতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার শহরের লোকনাথ দীঘি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা কমিউিনিটি পুলিশ এর সভাপতি এডভোকেট আবু ইউসুফ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।

আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গ্রাম পুলিশের মাঝে ছাতা বিতরণ করা হয়।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G