পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৬

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

dron_sec_1পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ ক’জন।

রোববার (১৭ মে) ড্রোন থেকে নিক্ষিপ্ত মিসাইলে এ হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে জানা যায়, হামলায় নিহত পাঁচ জনের মধ্যে তিনজন উজবেক এবং দু‘জন পাকিস্তানি। এরা জঙ্গি সংগঠন তালেবানের সদস্য।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, চলতি বছর পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় বেশ কিছু জঙ্গি নেতা নিহত হয়।

সম্প্রতি করাচিতে বাসে হামলা চালিয়ে ৪৫ বেসামরিক লোককে হত্যার পর পাকিস্তানের সামরিক বাহিনীও জঙ্গি দমনে উত্তর ওয়াজিরিস্তানে জোরালো অভিযানে নামে।

সূত্র-ডন

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G