মেহেরপুরে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ৮:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gunfireমেহেরপুরে পুলিশের সঙ্গে  বন্দুকযুদ্ধে কালা গাঙ্গা ওরফে খোকন (৪২) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার দ্বীনদত্ত ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি শাটার গান, তিন রাউন্ড কার্তুজ, চারটি হাতবোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,শহরের শিশু বাগান পাড়ার ভানু মণ্ডলের ছেলে ডাকাত খোকনকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহর থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে খোকনের সহযোগিরা হাতবোমা বিস্ফোরণ ও গুলি বর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে ডাকাত খোকন নিহত হন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খোকনের বিরুদ্ধে থানায় ছয়টি হত্যা ও ডাকাতি মামলা রয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G