যুক্তরাষ্ট্র ফেরত দিচ্ছে জাপানি গাড়ি

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

takataত্রুটিপূর্ণ এয়ারব্যাগ যুক্ত থাকায় জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় তিন কোটি চল্লিশ লাখ গাড়ি প্রত্যাহার করছে ।

তাকাতা নামে একটি জাপানী প্রতিষ্ঠানের তৈরি এয়ারব্যাগগুলো বিস্ফোরিত হয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিষ্ঠানটি মূলত এয়ারব্যাগ তৈরি ও পুন-স্থাপনের কাজ করে এবং জাপানের টয়োটা, হোন্ডা, নিশানের মতো এগারোটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই সেবাটি গ্রহণ করে।

গাড়িতে এয়ারব্যাগ ব্যবস্থা যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় তাকাতার সেবা গ্রহণ করে এমন প্রতিষ্ঠানগুলোর গাড়ি সারা দেশের বাজার থেকে উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। পৃথিবীর ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বাজার থেকে তুলে নেয়ার ঘটনা।
এয়ারব্যাগ হল গাড়ির সঙ্গে যুক্ত এমন এক ব্যবস্থা, যার ফলে চলন্ত গাড়ি কোনও দুর্ঘটনায় পতিত হলে যাত্রীর আসনের সামনে বেলুনের মতো একটা ব্যাগ ফুলে উঠবে এবং আরোহীর প্রাণ বাঁচানোর চেষ্টা করবে। মার্কিন কর্তৃপক্ষ বলছে, ত্রুটির কারণ এখনো খুঁজে পায়নি তাকাতা।

সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় দেখা যাচ্ছে এই এয়ারব্যাগ যথাযথ কাজ করেনি, কোন কোন ক্ষেত্রে বিস্ফোরিত হয়েছে, যা ছয় জনের মৃত্যু এবং শতাধিক আহতের কারণ ঘটিয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G