রোহিঙ্গাদের নিয়ে ইইউ’র উদ্বেগ

প্রকাশঃ মে ২২, ২০১৫ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ

উদ্বেগরোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে ইইউ।
একই সঙ্গে থাইল্যান্ডের জঙ্গলে গণকবর পাওয়া নিয়ে তদন্ত করতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে এ আহ্বান জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের কমপক্ষে সাময়িক সুরক্ষা দেয়া ও মানব পাচার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি।
এছাড়া, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে আটকে পড়া অভিবাসীদের উদ্ধারে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডকে আহ্বান জানানো হয়।
এদিকে, সাগরে আটকেপড়াদের উদ্ধারে অভিযানে নেমেছে মালয়েশিয়ার নৌবাহিনী। ৪টি জাহাজ নিয়ে চলছে এই অভিযান।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G