মসজিদে হামলার দায় স্বীকার

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

soudiসৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে অন্তত ২১ জনকে হত্যার দায় স্বীকার করেছে আইএস।

মসজিদে হামলাকারীর একটি ছবি টুইটারে প্রকাশ করে সংগঠনটি এই হামলার দায় স্বীকার করে। প্রকাশিত সেই ছবির পাশে তারা লিখেছে, ‘খিলাফতের সৈনিক’ এই হামলার পেছনে ছিল।

এদিকে যারাই এই হামলা করুক না কেন তাদেরকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার জুমা’র নামাজের সময় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-কাদিহ গ্রামে অবস্থিত একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়। মসজিদে ১৫০ জন মানুষ নামাজ আদায় করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G