চিত্রনায়ক মিঠুনের ইন্তেকাল

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ১:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

mithunসাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি, চলচ্চিত্র নায়ক ও গীতিকার চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন ইন্তেকাল করেছেন।

রোববার দিবাগত রাত দুইটায় কলকাতার কুটরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মিঠুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মিঠুন। কলকাতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ নিয়ে বাংলাদেশে আনার পর জানাজার ব্যাপারে সিদ্ধান্ত হবে। মৃত্যুকালে শেখ মিঠুন স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। কিডনি এবং লিভারের তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার্থে তিনি গত ১৯ মে কলকাতায় যান। সেখানে প্রথমে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা: পি বি শুকলা এবং পরে কোঠারী হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: শেখ শামীমুল হকের চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, মিঠুন এক পর্যায়ে ইসলামি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে অভিনয় ছেড়ে দেন। পরে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান নির্মাণের সাথে জড়িত হন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G