গনমাধ্যমে ‘নজরুলজয়ন্তী’

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

nazrul23আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা। সেগুলো থেকে বাছাইকৃত কিছু অনুষ্ঠানের সময়সূচি:

বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’ এর দৃশ্যে সুবর্ণা মুস্তাফা ও সোহানা সাবা। দেখানো হবে এনটিভিতে রাত নয়টায়। পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।

ফজলুর রহমান বাবু ও চম্পা অভিনীত নাটক ‘রাক্ষুসী’ নাটকটি আরটিভিতে দেখানো হবে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘গগনে গহন সন্ধ্যাতারা’ প্রচারিত হবে চ্যানেল আইতে রাত সাড়ে ১১টায়।

ভাবনা অভিনয় করেছেন নজরুলের নাটক ‘শিউলিমালায়’। সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে দেখানো হবে এটি। পরিচালনা করেছেন রেহমান খলিল।

সুবর্ণ কাজীর উপস্থাপনায় রাত ১১টায় এসএটিভিতে প্রচারিত হবে ‘চলচ্চিত্রে নজরুল’ অনুষ্ঠানটি।

‘শিল্পী’ নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ। দেখানো হবে বৈশাখী টিভিতে রাত আটটায়। রচনা ও পরিচালনা করেছেন গোবিন্দ রায়।

রুকসানা কবীর কাকলীর উপস্থাপনায় রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নজরুলসংগীতের অনুষ্ঠান ‘মনে পড়ে আজ’।

নজরুলের জীবন নিয়ে তথ্যচিত্র ‘বিদ্রোহীর জীবনালেখ্য’। বিশ্লেষক: ডক্টর রফিকুল ইসলাম, খিলখিল কাজী, নজরুল সংগীত শিল্পী খালিদ হাসান। উপস্থাপনা করেছেন ফারহানা লিটা ও প্রযোজনায় খন্দকার শাহাদাত হোসেন। ১০টা ৩০ মিনিটে এসএটিভিতে প্রচার হবে।

তথ্যসূত্র-দৈনিক সংবাদপত্র।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G