গারো নারী ধর্ষণ: গ্রেপ্তার ২

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

arrestরাজধানীতে মাইক্রোবাসে তুলে নিয়ে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় ওই মাইক্রোবাসের চালকসহ দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার ঘটনার ৬ দিনের মাথায় গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফ ওরফে তুষার ও মাইক্রোবাস চালক লাভলু।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ হাসান জানান, গ্রেপ্তারকৃত দুইজন ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী। মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নেয়ার পর তারাও তাতে অংশ নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ঘটনার শিকার তরুণী থানায় যে মামলা করেছেন, তাতে পাঁচজন মিলে ধর্ষণের কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, তুষার ও লাভলুকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। ঢাকার গুলশান-১ এলাকা থেকে লাভলুকে আর তুষারকে গ্রেপ্তার করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া থেকে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G