৬১টি ডিম দিয়েছে পিলপিল

প্রকাশঃ মে ২৯, ২০১৫ সময়ঃ ১০:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

pilpilসুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির পিলপিল এবার ৬১টি ডিম দিয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে কেন্দ্রের পুকুর পাড়ে এ ডিম দেয় পিলপিল।

পরে সেখান থেকে ডিমগুলো সংগ্রহ করে ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কক্ষে রাখা হয়েছে।

ইনকিউবেটরের মধ্যে প্রায় ৯০ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ডিমগুলো হতে বাচ্চা ফুটে বের হবে। এর আগে গত ১২ মে সকালে প্রজনন কেন্দ্রে থাকা অপর কুমির জুলিয়েটও ৫০টি ডিম দিয়েছিল।

এ প্রজনন কেন্দ্রে কুমিরের দেয়া ডিম সংগ্রহ ও তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ খুলনার ফরেস্টার আজাদ কবির ও ‘করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে’র প্রাণি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী জাকির হোসেন।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতাধীন করমজল এলাকায় ২০০৫ সালে গড়ে ওঠে দেশের একমাত্র বন্যপ্রাণী ও কুমিরের প্রজনন কেন্দ্র।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G