২ মানবপাচারকারীসহ আটক ১৯

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

২ মানবপাচারকারীসহ আটক ১৯ঢাকার আশকোনা থেকে দুই মানবপাচারকারীসহ ১৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম সরকার একথা জানান।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর আশকোনার একটি হোটেলে অভিযান চালিয়ে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় পাচারের জন্য আনা ১৭ জনকে।

তিনি আরো বলেন, ওই দুই দালাল ১৭ জনকে বিমানে করে থাইল্যান্ডে পাঠাচ্ছিল। তারপর ইন্দোনেশিয়া হয়ে পালাউ দীপকুঞ্জে নিয়ে যাওয়া হবে বলে আসস্ত করে।

যদিও এ ১৯ জনকে পাচারকারীরা ২ বছর থাকার কথা বলে। কিন্তু তাদের পাসপোর্টে থাইল্যান্ডের ১৫ দিনের ট্যুরিস্ট ভিসা পাওয়া গেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে দুই পাচারকারী ও উদ্ধার হওয়াদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G