ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় নিহত ২

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

ট্রাককুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকায় ট্রাক চাপায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।

বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাঙ্গল গ্রামের ছাইদুল (৪) ও দক্ষিণ জগৎসার গ্রামের ইয়াসীন ভুইয়া(৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুমিল্লাগামী একটি ট্রাক রাধিকা বাজার এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়ক থেকে নিচে পড়ে যায়। এসময় শিশু সাঈদুল ট্রাকের নিচে চাপা পড়ে। তাকে বাঁচাতে গিয়ে ইয়াসীন ভুইয়াসহ শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করেছে পুলিশ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G