মানবপাচারকারী সন্দেহে মেম্বার গ্রেপ্তার

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:প্রতিক্ষণ ডট কম

মানবপাচারকারীকক্সবাজারে একরামুল নামে স্থানীয় এক মেম্বারকে মানবপাচারকারী সন্দেহে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

আজ সকাল ১০টায় সদর উপজেলার চৌফলদণ্ডী দক্ষিণপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি চৌফলদণ্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একরামকে চৌফলদণ্ডী ইউনিয়নের দক্ষিণপাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। একরাম স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন শীর্ষ মানবপাচারকারী। তার বিরুদ্ধে ৩টি মানবপাচারসহ ১১টি মামলা রয়েছে।

এদিকে একরাম দীর্ঘদিন ধরে চৌফলদণ্ডীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিল। কিন্তু অভিযান শুরুর পর থেকে তিনি আত্মগোপনে চলে যায়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G