৯ মাসে ১০ হাজার আইএস নিহত

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

আইএইরাক ও সিরিয়ায় মিত্রবাহিনী আইএস বিরোধী অভিযান শুরু করার পর, গত নয় মাসে প্রায় ১০ হাজার আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী টনি বিলঙ্কেনে।

আইএস জঙ্গিদের প্রতিহত করতে মঙ্গলবার প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে জোট সদস্যরা মিলিত হন।

বৈঠকের পর বুধবার ফ্রান্স ইন্টারন্যাশনাল রেডিওতে সাক্ষাৎকারে টনি বিলঙ্কেন বলেন, সিআইএ’র হিসাবমতে মার্কিন সেনারা ২০ হাজার থেকে ৩২ হাজার আইএস জঙ্গিকে হত্যা করলেও সিরিয়া ও ইরাকের ভেতর ও বাইরে থেকে জঙ্গিরা যোগ দিচ্ছে বলে নিহতের প্রকৃত সংখ্যা বলা সম্ভব নয়।

তিনি বলেন, অভিযানের শুরুতে আমরা বলেছিলাম, ওদের নির্মূল করতে সময় লাগবে। আমরা তিন বছরের পরিকল্পনা করেছি, এর মধ্যে নয় মাস পার হয়েছে।

এদিকে আইএস জঙ্গিদের দমনে বাগদাদকে মিত্ররা তেমন সহায়তা করেনি, ইরাকি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর মঙ্গলবার ইরাকে আইএসের অবস্থান লক্ষ করে বিমান হামলা চালিয়েছে আরব দেশগুলোর বাহিনী।

৯ মাস আগে আইএসবিরোধী জোটের অভিযানে যোগ দেয়া ৬০’র বেশি দেশের মধ্যে ২৪টি দেশ প্যারিস বৈঠকে অংশ নিয়েছে।

সম্প্রতি আইএসের দখল থেকে এলাকাগুলো মুক্ত করতে ইরাক সরকার যে পরিকল্পনা করেছে তা কার্যকরে সহযোগিতা করতেই এসব হামলা চালানো হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G