তিনটি পাওয়ার-প্ল্যান্ট চুক্তি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তিনটি পাওয়ার প্ল্যান্ট চুক্তি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।
শুক্রবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি অনুমোদন, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের যুগান্তকারী সাফল্য’ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এসময় গওহর রিভভী বলেন, আমারা বিদ্যুৎ ঘাটতিতে রয়েছি যার কারণে চুক্তিটি আমাদের জন্য সুসংবাদ। আমরা আশা করছি মোদির সফরের প্রথম দিনেই ওই চুক্তি সম্পাদন হবে। এসব পাওয়ার প্ল্যান্টে প্রায় পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ।
পণ্য-দ্রব্য আমদানী-রপ্তানীর ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের কোনো বাঁধা নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা ভারতে যত ইচ্ছে আমাদের পণ্য-দ্রব্য রফতানি করতে পারি। এক্ষেত্রে পুরনো পদ্ধতিগুলোর সংস্কার কাজ চলছে। আমাদের লোকজন ভারতে আটক রোধে আমরা ইন্টিগ্রেটেড বর্ডার কোস্ট করার জন্য চুক্তি করতে যাচ্ছি।
তিস্তা চুক্তি নিয়ে তিনি জানান, এটি একটি জটিল প্রক্রিয়া। তাই এটি সম্পাদন করতে সময় লাগছে। এ চুক্তিটি দ্রুত শেষ করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি চুক্তিটি বাস্তবায়ণ করতে পারলে ন্যায়পাল পানির হিস্যাও আমরা পাবো।
প্রতিক্ষণ/এডি/নুর
























