২০ হাজারে নামবে সোনার দাম!

প্রকাশঃ জুন ৬, ২০১৫ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

goldকয়েক বছরে সোনার দাম বাড়লেও ২০১৪ সালে বিশ্ব বাজারে চাহিদার তারতম্যের জন্য সোনার দাম বেশ খানিকটাই কমে আসে।

বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ২৭ হাজারের কাছাকাছি রয়েছে। এমনকি চলতি বছরের শুরুতেও ২৪ থেকে ২৫ হাজারের মধ্যে ছিল। তবে চমকের এখানেই শেষ হচ্ছে না, সোনার দাম নাকি এবার নামবে ২০ হাজারের কোটায়।

ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ জানিয়েছে, আমেরিকায় যদি ব্যাংকের সুদের হার বাড়ে তাহলে বিশ্বের বাজারে ব্যাপকহারে কমবে সোনার দাম। তার প্রভাব অবশ্য শেয়ারবাজারেও পড়বে। তবে সেটা সাময়িক হওয়ার সম্ভাবনাই বেশি। যদি সত্যিই এমনটা হয় তাহলে ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ২০,৫০০ টাকা পর্যন্ত নামতে পারে।

গত এক দশকে মার্কিন মুলুকে ব্যাংকের সুদের হারের কোনো হেরফের হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক মানিটারি ফান্ড ফেডেরাল রিজার্ভকে একটু ধীরে চলতে বলছে। তারা এমনও অনুরোধ করেছে যাতে ফেডেরাল রিজার্ভ আগামী বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করে। এমন হলে ভারতে সোনা মহার্ঘ্য হবে, যা দাম চলছে তার সঙ্গে কমপক্ষে আড়াই থেকে তিন হাজার টাকা প্রতি ১০ গ্রামে বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G