আইএসের হামলায় ২২ সেনা নিহত

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

আইএসের হামলায় ২২ সেনা নিহতইরাকের আনবার প্রদেশে আইএসের হামলায় অন্তত ২২ জন সৈন্য নিহত হবার খবর পাওয়া গেছে। ইরাকি সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা আল-জাজিরা এই খবর জানিয়েছে।

সেনাবাহিনী দাবি করছে মিসাইল ট্যাংক ব্যবহার করে সেনাবাহিনীর অন্তত চারটি গাড়ি ধ্বংস করেছে আইএস জঙ্গিরা।

খবর অনুযায়ী আল হাব্বানিয়া বিমান ঘাঁটিতে চালানো আইএসের হামলায় নিহত ২২ জনের মধ্যে বেশ কয়েকজন শিয়া সেনা সদস্যও ছিলেন। দুই পক্ষের সংঘর্ষ এখনও চলছে উল্লেখ করে বার্তা সংস্থাটি জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এছাড়া জুনের প্রথম দিকে ইরাকের সামাররা শহরে পুলিশের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে আইএসের (ইসলামিকে স্টেট) জঙ্গিরা। এতে ৩৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G