গরমে খান আম পোলাও

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক :

fried-riceগরমে অন্য ফলের চেয়ে আমের চাহিদা বেশি থাকে। কাঁচা হোক আর পাকা হোক আমের প্রতি সবার আগ্রহ থাকে একটু বেশি। আজ আমরা আমের একটি ভিন্ন ব্যবহার দেখে নেবো।

উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ছাড়িয়ে চটকে নেয়া ১ কাপ, পাকা ও কিছুটা শক্ত আমের টুকরা ১ কাপ, মরিচ ৪টি, লবণ স্বাদমতো, কালিজিরা ভাজা সাজানোর জন্য।

প্রণালি: চাল ধুয়ে তিন কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে ঘি নিয়ে তাতে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। এটি আলাদা করে রাখুন। কড়াইয়ের ঘিতে মসলা ছেড়ে দিন। চটকানো আম আর লবণ দিন। এবার পানিসহ চাল দিয়ে অল্প আঁচে সেদ্ধ করুন। হয়ে গেলে এর ওপরে আমের টুকরা ও কালিজিরা ছিটিয়ে পরিবেশন করুন।

 

প্রতিক্ষণ/এডি/নূর

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G