আজ কেমন যাবে: ৮ জুন
প্রতিক্ষণ ডেস্ক :
আজ কেমন যাবে আপনার দিন। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আপনার ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
আজ বেকারদের জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
আজ বেকারদের নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আজকের দিনে ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষার্থীদের বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। পাওনা আদায় হবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। বেকারদের আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজ আপনি ফটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
প্রতিক্ষণ/এডি/নূর
























